: এটিএন বাংলা ও এটিএন নিউজের বেনাপোল প্রতিনিধি এবং শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আহমদ আলী শাহীন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।
এদিকে, সাংবাদিক আহমদ আলী শাহীনের দ্রুত সুস্থতা ও পূর্ণ রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে আন্তরিক দোয়া প্রার্থনা করেছে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল।
প্রেসক্লাবের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য, সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বিশেষভাবে দোয়া করা হয়েছে।
মহান আল্লাহ তায়ালা সাংবাদিক আহমদ আলী শাহীনকে দ্রুত সুস্থতা দান করুন এবং পরিপূর্ণ রোগমুক্তি দিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিন। আমিন।




















