১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৫০২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় জহির ফকির (৫০) নামে এক যুবদল নেতাকে উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। তবে কীভাবে তিনি আহত হয়েছেন এবং তাঁর মৃত্যুর কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় একটি মাদ্রাসার পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

নিহত জহির ফকির নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের এক নম্বর আহ্বায়ক। তিনি আড়াইহাজারের খালিয়ারচর গ্রামের বাসিন্দা হলেও সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।

এদিকে, জহির ফকির কীভাবে আহত হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর মৃত্যুর প্রকৃত কারণও এখনো জানা যায়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, রক্তাক্ত অবস্থায় ওই যুবদল নেতাকে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর মৃত্যুর রহস্য এখনো উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি।

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

সোনারগাঁয়ে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

আপডেট: ১২:৫৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬