০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৫০৮

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী ১০ বছরের মধ্যেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে এমন মন্তব্য করেছেন বলে জানান স্পিকার।

বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, আওয়ামী লীগ তাদের শাসনামলে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ ব্যক্তিদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না।

তিনি বলেন, দেশের নির্বাচনি ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন। অর্থশালী বা বিত্তবান না হলেও যাঁদের জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, তাঁদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এ জন্য সাধারণ মানুষ যাতে সহজে নির্বাচনে অংশ নিতে পারেন, নির্বাচন কমিশনকে সে ধরনের কার্যকর পদ্ধতি নির্ধারণ করতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্পিকার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া জরুরি। গত ১৭ বছরে নির্বাচন সুষ্ঠু হয়নি বলেও মন্তব্য করেন তিনি। আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

এ সময় ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা ও স্থানীয় বাসিন্দাদের গ্যাসপ্রাপ্তির বিষয়েও কথা বলেন হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস রয়েছে। দেশের বর্তমান গ্যাসের মজুতের সঙ্গে তুলনা করলে ভোলায় উল্লেখযোগ্য পরিমাণ গ্যাসের সম্ভাবনা দেখা যায়। সেখানে আরও গ্যাসের মজুত থাকার সম্ভাবনাও রয়েছে।

স্পিকার বলেন, ভোলার সাধারণ মানুষেরও গ্যাস প্রয়োজন। দীর্ঘদিন ধরে তাঁরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার এবং এটি তাঁদের দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্যসচিব রাইসুল আলমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

আপডেট: ১২:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬