০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৫০৫

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর সদস্যরা পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব সিরাপ উদ্ধার করেন।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্যের অবৈধ পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ও নিয়মিত নজরদারির অংশ হিসেবে পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি পণ্যের অবৈধ প্রবেশ ও পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

বেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আপডেট: ১০:৫৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬