প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকর সিদ্দিককে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে ফেসবুকে করা মন্তব্যের বিষয়ে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে, সে সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
বিস্তারিত আসবে,




















