১০:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

তিন দিনের সফরে ঝিনাইদহ, কুষ্টিয়া ও যশোর যাচ্ছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৫০২

নিজস্ব প্রতিবেদক: তিন দিনের সরকারি সফরে ঝিনাইদহ, কুষ্টিয়া ও যশোর জেলা সফর করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আগামী ১৯ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সফরকালে তিনি বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও প্রতিমা বিসর্জন কার্যক্রম ঘুরে দেখবেন।

রোববার (১৮ অক্টোবর) প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জারি করা সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়। প্রতিমন্ত্রীর একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. মাছুদুর রহমান স্বাক্ষরিত সূচিতে তিন দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয় থেকে সড়কপথে ঝিনাইদহের উদ্দেশে রওনা দেবেন প্রতিমন্ত্রী। দুপুর ১টায় সেখানে পৌঁছে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় শেষে বেলা ২টায় ঝিনাইদহ কেন্দ্রীয় বারোয়ারী মন্দির পরিদর্শন করবেন তিনি।

পরে বেলা আড়াইটায় কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করবেন অনিন্দ্য ইসলাম অমিত। বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়ার কুমারখালীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া পৌর এলাকার শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির পরিদর্শন করবেন তিনি।

সন্ধ্যা সাড়ে ৬টায় কুষ্টিয়া থেকে যশোরের উদ্দেশে রওনা দেবেন প্রতিমন্ত্রী। রাত সাড়ে ৮টায় যশোরে পৌঁছে রাত ৯টা থেকে শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী যশোর সদর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী।

সফরের শেষ দিন বুধবার (২১ অক্টোবর) যশোর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি প্রতিমা বিসর্জন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তিনি। একই দিন রাত ৮টায় সড়কপথে যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।

সরকারি সফরের মধ্য দিয়ে প্রতিমন্ত্রী তিন জেলার ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনগুলোতে অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় পূজামণ্ডপগুলোর কার্যক্রম পরিদর্শন করবেন।

সর্বাধিক পঠিত

যশোরে অস্ত্র-গুলিসহ আটক কাদেরের ১৭ বছরের কারাদণ্ড

তিন দিনের সফরে ঝিনাইদহ, কুষ্টিয়া ও যশোর যাচ্ছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

আপডেট: ০৯:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬