০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

যশোর সদরে শিশুটিকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৫০৯

যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামে চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন।
অভিযুক্ত যুবকের নাম সোহাগ হোসেন। সে বলরামপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশুটি তার এক সহপাঠীকে সাথে নিয়ে প্রতিবেশী সোহাগ হোসেনের বাড়িতে দোলনায় দোল খেতে যায়। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে সোহাগ কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করে এবং শ্লীলতাহানিসহ ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সোহাগ স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
পরবর্তীতে শিশুটির পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে হেফাজতে নেয়। এ ঘটনায় শনিবার রাতেই যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা রেকর্ড করা হয়। রোববার (১৮ অক্টোবর) সকালে শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন করার পর তাকে জবানবন্দির জন্য আদালতে হাজির করা হয়েছে।
এ বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিলন মোল্লা জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে অস্ত্র-গুলিসহ আটক কাদেরের ১৭ বছরের কারাদণ্ড

যশোর সদরে শিশুটিকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ:

আপডেট: ০৫:৩৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬