বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত মডেল পৌরসভায় রূপান্তরের অঙ্গীকার নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো গণসংযোগ করেছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ। ষষ্ঠ দিনের এ কর্মসূচিতে তিনি পৌরসভার কাগজপুকুর কাগমারী ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের এলাকার সমস্যা, নাগরিক সুবিধা ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন।
মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ বলেন, রাজনীতি মানুষের কল্যাণ ও জনসেবার গুরুত্বপূর্ণ মাধ্যম। জনগণের প্রত্যাশা পূরণ, নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং এলাকার টেকসই উন্নয়নই জনপ্রতিনিধিদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
তিনি বলেন, নির্বাচিত হলে বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত মডেল পৌরসভায় রূপান্তর করতে কাজ করবেন। পাশাপাশি পৌরবাসীর মৌলিক চাহিদা পূরণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
তিনি আরও বলেন, বেনাপোলের মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন আনতে পরিকল্পিত উন্নয়ন, জনসম্পৃক্ততা ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গড়ে তোলা জরুরি। স্থানীয় মানুষের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে বেনাপোলকে একটি সমৃদ্ধ ও আধুনিক জনপদে পরিণত করা সম্ভব।
গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে এলাকার নাগরিক সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম।
এ ছাড়া বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন ও রাসেল আহমেদ এবং শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাগজপুকুর কাগমারী ৪ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগের মধ্য দিয়ে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় এবং এলাকার উন্নয়ন ও নাগরিক সমস্যা নিয়ে আলোচনা করেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।




















