০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গা সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৫১২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ ভারতে পাচারের চেষ্টার অভিযোগে দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাতে মুন্সিপুর বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মো. দলিলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

বিজিবি সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীন মুন্সিপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর কবরস্থান এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের চেষ্টা চলছে।

এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই এলাকায় অবস্থান নেন। পরে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে দবির উদ্দিনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ৭০০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা। জব্দ করা স্বর্ণের বারগুলো আইনি প্রক্রিয়া অনুসরণ করে চুয়াডাঙ্গা সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য ও স্বর্ণের চোরাচালান বন্ধে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।

সর্বাধিক পঠিত

যশোরে অস্ত্র-গুলিসহ আটক কাদেরের ১৭ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গা সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

আপডেট: ১১:২৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬