১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

যশোরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৫২০

যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে এক নারীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেনকে (৩৮) হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। শনিবার (১০ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত বিল্লাল ঝিকরগাছা উপজেলার মনোহরপুর কায়েমখোলা মোল্লাপাড়ার মৃত আনছার মোড়লের ছেলে এবং বর্তমানে তিনি জয়রামপুর গ্রামে বসবাস করতেন।
মামলার বিবরণে প্রকাশ, ভুক্তভোগী নারীর মেয়ের পারিবারিক বিরোধ মীমাংসার সূত্র ধরে বিল্লালের সঙ্গে ওই পরিবারের পরিচয় হয়েছিল। এই পরিচয়ের সুযোগ নিয়ে বিল্লাল বিভিন্ন সময় মোবাইল ফোনে ওই নারীকে কুপ্রস্তাব ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন।
ঘটনার দিন গত শুক্রবার (৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পরিবারের অন্যান্য সদস্যরা জুমার নামাজে যাওয়ার সুযোগ নেন বিল্লাল। এ সময় তিনি ওই নারীর শয়নকক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবে বাধা দিয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে বিল্লালকে আটক করেন। এ সময় ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে তিনি আহত হন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিল্লালকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সর্বাধিক পঠিত

ডেঙ্গু আক্রান্ত সবুজ হোসেনকে দেখতে গেলেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ ও তাঁর সহকর্মীরা

যশোরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক

আপডেট: ০৮:৩৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬