০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

যশোরের অভয়নগরে যুবলীগ নেতা আকাশ গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৫০৮

যশোরের অভয়নগরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে মেহেদী হাসান আকাশ নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নোয়াপাড়া রাজা ফার্নিচার গলির একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার মামলায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আকাশ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

গ্রেপ্তার মেহেদী হাসান আকাশ অভয়নগর উপজেলার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ আরও জানায়, আকাশের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, পর্নোগ্রাফি ও জাল-জালিয়াতিসহ মোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।

তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে মার্কিন দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধি দল

যশোরের অভয়নগরে যুবলীগ নেতা আকাশ গ্রেপ্তার

আপডেট: ০৫:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬