০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বেনাপোল বন্দরে নিহত শ্রমিকের পরিবারকে ২০ হাজার, আহতকে ১০ হাজার টাকা সহায়তা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫০৫

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নিহত শ্রমিক রবিউল ইসলামের পরিবারকে ২০ হাজার টাকা এবং দুর্ঘটনায় আহত শ্রমিক আখতারুজ্জামানের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে শার্শা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ১১টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ নিহত ও আহত শ্রমিকের স্বজনদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

জানা যায়, বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোডের কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ শ্রমিক রবিউল ইসলাম ও আখতারুজ্জামান। দুর্ঘটনায় রবিউল ইসলাম নিহত হন এবং আখতারুজ্জামান গুরুতর আহত হন।

নিহত রবিউল ইসলামের পরিবারের সহায়তায় সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা এবং আহত আখতারুজ্জামানের চিকিৎসা ও পরিবারের সহায়তার জন্য ১০ হাজার টাকা প্রদান করা হয়।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি মো. তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মো. সহিদ আলী।

এ সময় শ্রমিক ইউনিয়নের নেতারা নিহত রবিউল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত আখতারুজ্জামানের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সর্বাধিক পঠিত

শার্শায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক

বেনাপোল বন্দরে নিহত শ্রমিকের পরিবারকে ২০ হাজার, আহতকে ১০ হাজার টাকা সহায়তা

আপডেট: ০১:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬