০২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শার্শার রুদ্রপুর সীমান্তে ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ আটক ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৮

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তির নাম সাইদুর রহমান (৩৭)। তিনি শার্শা উপজেলার গোগা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন সাইদুর রহমানকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

যশোর-২ আসনের সাবেক এমপি মনিরুলের ১.৮২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক

শার্শার রুদ্রপুর সীমান্তে ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ আটক ১

আপডেট: ১০:৫০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬