০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে মিনি কাভার্ডভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার, আটক ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৪

যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ উদ্ধার করেছে এসআরবি (সাবেক র‌্যাব) যশোর ও ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক পরিবহনের অভিযোগে কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চূড়ামনকাঠি রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কাভার্ডভ্যানের চালক বরিশালের কোতোয়ালী থানার চন্দপাশা এলাকার আব্দুল কাসেমের ছেলে হেমায়েত উদ্দিন এবং হেলপার তারাধুনিয়া গ্রামের দুলালের ছেলে সুজন।

এসআরবি সূত্রে জানা যায়, মহেশপুর সীমান্ত এলাকা থেকে একটি মিনি কাভার্ডভ্যান চৌগাছা হয়ে যশোরের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চূড়ামনকাঠি এলাকায় অবস্থান নেয় এসআরবি যশোর ও ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা।

পরে সন্দেহভাজন কাভার্ডভ্যানটি ওই এলাকায় পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বস্তাভর্তি ২ হাজার ২৫৬ বোতল ‘স্ক্রাফ’ (স্ক্যাফ) সিরাপ এবং ১ বোতল ‘উইনকোরিক্স’ সিরাপ উদ্ধার করা হয় বলে অভিযানকারী দল জানিয়েছে।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে। উদ্ধার করা সিরাপ ও জব্দকৃত গাড়ি এসআরবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

যৌথ এই অভিযানে নেতৃত্ব দেন এসআরবি যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স এবং ঝিনাইদহ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন।

এসআরবি যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধার করা সিরাপগুলো কীভাবে সীমান্ত এলাকা থেকে যশোরে আনা হচ্ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরে মিনি কাভার্ডভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার, আটক ২

আপডেট: ১০:১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬