১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চৌগাছায় চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি হিরাকে আটক করেছে ডিবি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৫

যশোরের চৌগাছায় হিরা নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকেলে চৌগাছা হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবির এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক হিরা চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়ার শফিয়ার রহমানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, হিরার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মামুনুর রশিদ জানান, তার বিরুদ্ধে এ পর্যন্ত ১২টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

ওসি মো. মামুনুর রশিদ বলেন, হিরার বিরুদ্ধে অভিযোগের পরিমাণ অনেক। তার সঙ্গে জড়িত বিভিন্ন সহযোগীর সন্ধানে ডিবির একটি টিম কাজ করছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে হিরা সাবেক মেয়র আল মামুন হিমেলের অনুসারী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করতেন। ওই সময় তার বিরুদ্ধে ঘের দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে তারা দাবি করেন।

স্থানীয়দের আরও অভিযোগ, সরকার পতনের পর কয়েকদিন আত্মগোপনে থাকার পর হিরা আবারও প্রকাশ্যে এলাকায় চলাফেরা শুরু করেন। বর্তমানে তিনি বিএনপি নেতা জহুরুল ইসলামের নাম ব্যবহার করে এলাকায় আগের মতো প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

তবে স্থানীয়দের এসব অভিযোগের বিষয়ে হিরার বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে বিএনপি নেতা জহুরুল ইসলামের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডিবি পুলিশ জানিয়েছে, হিরাকে জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর পাশাপাশি তার সঙ্গে জড়িত সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

চৌগাছায় চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি হিরাকে আটক করেছে ডিবি

আপডেট: ১০:০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬