০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৫

যশোরে নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ কর্মী টিপু সুলতানকে (৪২) আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পরে শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আটক টিপু সুলতান যশোর সদর উপজেলার চানপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বোমার বিস্ফোরণ, অস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

ওই দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটকেন্দ্রে জড়ো হয়ে বোমার বিস্ফোরণ ঘটিয়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে কেন্দ্রটি জোরপূর্বক দখল করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হন। অবৈধ অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি টিপু সুলতান।

পুলিশ জানায়, মামলার আসামি হিসেবে তাঁকে আটক করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

আপডেট: ০৯:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬