০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক কাজী আশরাফ নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৮

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক কাজী আশরাফ (৪৬) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে মোটরসাইকেলে থাকা মাহমুদুল হাসান অনিক আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় একটি চলন্ত বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে ব্যক্তিগত কাজে কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক মোটরসাইকেলে করে লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে ভাঙ্গার মনসুরাবাদ এলাকায় তাঁদের মোটরসাইকেলটি একটি চলন্ত বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজনই আহত হন। তাঁদের মধ্যে কাজী আশরাফ গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কাজী আশরাফের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। এ সময় দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। তাঁদের হাসপাতালে নেওয়ার পর একজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাংবাদিক কাজী আশরাফের মৃত্যুতে নড়াইল জেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন মহলের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বাধিক পঠিত

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক কাজী আশরাফ নিহত

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক কাজী আশরাফ নিহত

আপডেট: ০৪:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬