০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৫

যশোরের বেনাপোল ট্রান্সপোর্ট স্ট্যান্ডের সিনিয়র ও জুনিয়র সদস্যদের অংশগ্রহণে চার দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার প্রসারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

বিকেল ৪টায় বেনাপোল বলফিল্ডে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি ও ট্রান্সপোর্ট কর্মচারী ইউনিয়নের সদস্যদের সমন্বয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় চারটি দল অংশ নেয়। ফাইনালে B দল চ্যাম্পিয়ন এবং D দল রানার্সআপ হয়।

প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, খেলাধুলার চর্চা তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করবে। তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার আয়োজন জরুরি।

নুরুজ্জামান লিটন আরও বলেন, ফুটবলসহ অন্যান্য খেলাধুলার আয়োজন প্রতিবছর অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। একটি সুস্থ, সুন্দর ও প্রাণবন্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলার প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি।

এ সময় সমিতির সহ-সভাপতি মসিয়ার রহমান, কোষাধ্যক্ষ মুসা করিম, সদস্য মোস্তাক আহমেদ মাখন, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ট্রান্সপোর্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের আয়োজক কমিটির দায়িত্বে ছিলেন মশিউর রহমান, আলমগীর হোসেন, ইকরাজ হোসেন ও রাজু আহমেদ। আয়োজকরা জানান, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

আপডেট: ০৯:১৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬