০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০৯:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৬

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক মামলার তদন্তে তাঁদের নাম আসায় আইনানুগ প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রবিউল হোসেন (৬০) ও মো. নিজাম উদ্দিন (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে গোগা পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রবিউল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি গোগা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।

অন্যদিকে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বলিদাদহ এলাকা থেকে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি শার্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে পাওয়া আসামিদের আইনানুগ প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হচ্ছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

শার্শায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

শার্শায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট: ০৩:০৯:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬