০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ইয়াবাসহ আটক তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১০

যশোরে ইয়াবাসহ আটক তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম পৃথক তিনটি মামলায় এ রায় দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

সাজাপ্রাপ্তরা হলেন—যশোর শহরের পূর্ববারান্দিপাড়া এলাকার নুর ইসলামের ছেলে রবিউল ইসলাম, একই এলাকার মাসুদ হোসেনের ছেলে আবির হোসেন এবং খালধার রোড বরফকল এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আজিজুর ইসলাম।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাতে চানপাড়া ক্যাম্পের পুলিশ শহরের ঘোপ আমতলা এলাকার একটি হাফেজি মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে রবিউল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মামলার তদন্ত প্রতিবেদনসহ তাকে আদালতে হাজির করা হয়। শুনানিতে রবিউল দোষ স্বীকার করায় বিচারক তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে, রোববার বিকেলে চাঁচড়া ফাঁড়ির পুলিশ শহরের রেলগেট মাইক্রোস্ট্যান্ড এলাকা থেকে আবির হোসেনকে আটক করে। তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। তদন্ত শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে অভিযোগের শুনানিতে আবির দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ছাড়া, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ শহরের খালধার রোড এলাকা থেকে আজিজুর ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মামলার তদন্ত শেষে তাকে আদালতে হাজির করা হলে তদন্ত প্রতিবেদন ও শুনানি শেষে আজিজুর দোষ স্বীকার করেন। পরে বিচারক তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রায় ঘোষণার পর তিন দণ্ডপ্রাপ্তকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সর্বাধিক পঠিত

এলজিইডির রিভার প্রকল্পের পিডির বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ

যশোরে ইয়াবাসহ আটক তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আপডেট: ০৮:৫১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬