১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

রাজনৈতিক বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১১

দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতের স্বৈরাচারী শাসনামল এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। দেশে সমস্যা নেই—এমন দাবি সরকার কখনো করেনি। তবে এসব সমস্যাকে পুঁজি করে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টি করে অরাজকতা তৈরির চেষ্টা করছে।

সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, জনগণ নির্বাচনের মাধ্যমে সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই সরকার গণতন্ত্রের ধারা ও গণতান্ত্রিক নীতি-নৈতিকতা সমুন্নত রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে।

অরাজকতা সৃষ্টির বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইলে তা নিয়ন্ত্রণের ব্যবস্থা দেশের আইনেই রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে সবাইকে নিজেদের সীমার মধ্যে থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির ভূমিকা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি সংকটকালীন সময়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সংকট মোকাবিলায় কাজ করেছে। ধীরে ধীরে দেশকে সংকট থেকে বের করে আনতেও দলটি ভূমিকা রেখেছে।

এ সময় বিদ্যুৎ ও জ্বালানি সংকটে থাকা সাধারণ মানুষ ও শিল্পকারখানার মালিকদের প্রতি দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে থাকায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ভোগা মানুষের কাছে দলের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করছেন।

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভাটি বিকেল পৌনে ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।

সর্বাধিক পঠিত

ভারতে কারাভোগ শেষে বেনাপোল বর্ডার দিয়ে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি

রাজনৈতিক বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

আপডেট: ০৯:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬