০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সপ্তম দিনেও জনতার দুয়ারে ইমদাদ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০২

সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে উন্নয়নের প্রতিশ্রুতি, বেনাপোলকে মডেল পৌরসভা করার প্রত্যয়

বেনাপোল প্রতিনিধি:
জনসম্পৃক্ততা ও উন্নয়নের বার্তা নিয়ে টানা সপ্তম দিনের মতো বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন মেয়র প্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী গণসংযোগকালে তিনি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন, তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং বেনাপোল পৌরসভার সার্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “জনগণের সঙ্গে দূরত্ব রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। মানুষের কথা শুনতে হবে, তাদের প্রয়োজন বুঝতে হবে এবং সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে।”

তিনি বলেন, বেনাপোল শুধু একটি পৌরসভা নয়, এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তনগরী। ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে এ অঞ্চলের গুরুত্ব অনেক বেশি। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেনাপোল পৌরসভাকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, আধুনিক ও নাগরিকবান্ধব মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা প্রয়োজন।

এ সময় তিনি সাদিপুর ১ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, সড়কবাতি, পানি নিষ্কাশনসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন। এলাকাবাসীও তাদের দীর্ঘদিনের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তাঁর কাছে তুলে ধরেন।

ইমদাদ বলেন, “পৌরসভার উন্নয়ন কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রতিটি ওয়ার্ডের মানুষের নাগরিক অধিকার ও ন্যায্য সেবা নিশ্চিত করাই হবে উন্নয়নের মূল ভিত্তি।”

তিনি আরও বলেন, পরিকল্পিত নগরায়ণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবায় জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বেনাপোলকে একটি দৃষ্টান্ত স্থাপনকারী পৌরসভায় রূপ দেওয়া সম্ভব।

সপ্তম দিনের গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া দেখা যায় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

টানা গণসংযোগের মাধ্যমে ওয়ার্ডভিত্তিক মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের সমস্যার কথা শোনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। আগামী দিনগুলোতেও পৌরসভার বিভিন্ন এলাকায় এ ধরনের গণসংযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন মো. ইমদাদুল হক ইমদাদ।

গণসংযোগে বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, সদস্য হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, যুবনেতা রাসেল আহমেদ, শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল এবং সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বাধিক পঠিত

সপ্তম দিনেও জনতার দুয়ারে ইমদাদ

সপ্তম দিনেও জনতার দুয়ারে ইমদাদ

আপডেট: ০৬:৩২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬