০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

মোরেলগঞ্জে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৫১৩

বাগেরহাটের মোরেলগঞ্জে হৃদয় ওরফে লিমন মোল্লা (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট মর্গে পাঠানো হয়।

নিহত লিমন মোল্লা উমাজুরি গ্রামের সিরাজ মোল্লার ছেলে। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের বাবা ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, রাত ১২টার দিকে লিমন নিজ ঘরে একা ছিলেন। এ সময় তিনি ফেসবুকে লাইভে এসে আত্মহত্যা করেন বলে তারা জানান।

নিহতের বাবা সিরাজ মোল্লা জানান, ঘটনার আগে ঢাকায় থাকা স্ত্রী উর্মির সঙ্গে লিমনের কথা হয়েছিল। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, পারিবারিক দ্বন্দ্ব ও নানা ধরনের মানসিক চাপে তিনি ছিলেন বলে দাবি করেন তিনি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে আওয়ামী লীগের তিন কর্মী আটক

মোরেলগঞ্জে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

আপডেট: ০৫:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬