যশোরের বেনাপোল ও কাশিপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট ও কাশিপুর সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে ফেন্সিডিল, বিদেশি মদ, দেশি মদ, শাড়ি, শাল-চাদর এবং বিপুল পরিমাণ কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সীমান্তে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।




















