১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে ২ নম্বর ওয়ার্ডে ইমদাদুল হক ইমদাদের অষ্টম দিনের গণসংযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৫২৫

আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম ও দুর্গাপুর এলাকায় অষ্টম দিনের গণসংযোগ করেছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) নামাজগ্রাম ও দুর্গাপুরের বিভিন্ন এলাকায় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামত ও প্রত্যাশার কথা শোনেন এবং নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদের সঙ্গে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী।

এ ছাড়া ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল জব্বার ও আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল তুহিন, হোসেন আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ বলেন, নামাজগ্রাম ও দুর্গাপুর ২ নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। নির্বাচিত হলে এলাকার নাগরিক সমস্যা সমাধান, রাস্তা-ঘাটের উন্নয়ন, পানি নিষ্কাশন ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।

দিনভর গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সর্বাধিক পঠিত

বেনাপোলে চেকপোস্টে পুলিশের অভিযান, ভারতীয় মাদক সিরাপসহ গ্রেপ্তার ১

বেনাপোলে ২ নম্বর ওয়ার্ডে ইমদাদুল হক ইমদাদের অষ্টম দিনের গণসংযোগ

আপডেট: ০১:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬