যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১১ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২২ আগস্ট) সকাল ৭টার দিকে দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ১১১ বোতল সিরাপ উদ্ধার করা হয়।
তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার ও যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি, টহল ও অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা নেশাজাতীয় সিরাপ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।





















