০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

যশোরে কাজী পরিবহনে র‍্যাবের অভিযান, ১৯৭ বোতল অবৈধ সিরাপসহ আটক ৩

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৫১৬

যশোর প্রতিনিধি: যশোর শহরের পালবাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে কাজী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১৯৭ বোতল অবৈধ সিরাপ উদ্ধার করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্প। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পালবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাহাজানপুর গ্রামের ওসমান গনি (৪৯), একই উপজেলার পুলিয়া গ্রামের আব্দুল মান্নান (৬২) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভুলবাকুটিয়া গ্রামের শফিকুল (৪০)।

র‍্যাব-৬ সূত্রে জানা যায়, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বীর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে পালবাড়ি এলাকায় চেকপোস্ট স্থাপন করে র‍্যাবের একটি দল। এ সময় সাতক্ষীরা থেকে পাবনাগামী কাজী পরিবহনের একটি বাসকে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাসে থাকা ওই তিন ব্যক্তির কাছ থেকে ৯৭ বোতল উইনকোরেক্স ও ১০০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে এসব সিরাপসহ তিনজনকে আটক করা হয়।

র‍্যাবের দাবি, উদ্ধার করা সিরাপগুলো অবৈধ পথে ভারত থেকে দেশে এনে যশোর হয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

সর্বাধিক পঠিত

বেনাপোলে চেকপোস্টে পুলিশের অভিযান, ভারতীয় মাদক সিরাপসহ গ্রেপ্তার ১

যশোরে কাজী পরিবহনে র‍্যাবের অভিযান, ১৯৭ বোতল অবৈধ সিরাপসহ আটক ৩

আপডেট: ০৮:৫৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬