০১:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

শার্শায় মামলা হওয়ার ৩ ঘণ্টার মধ্যে অপহৃত তরুণী উদ্ধার, গ্রেফতার ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৫১০

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে অপহৃত এক তরুণীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নূর মোহাম্মাদ বাবু (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শার্শা থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতার নূর মোহাম্মাদ বাবু শার্শা উপজেলার চান্দুড়িয়া ঘোপ গ্রামের আশরাফুলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, এক তরুণীকে অপহরণের অভিযোগে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশ। পরে মূল এজাহারনামীয় আসামি নূর মোহাম্মাদ বাবুকে আটক করা হয়।

গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার একটি স্থান থেকে অপহৃত **সাহারা আফরিন ফারহানাকে** অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, অপহরণের অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

তিনি আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বাধিক পঠিত

শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক

শার্শায় মামলা হওয়ার ৩ ঘণ্টার মধ্যে অপহৃত তরুণী উদ্ধার, গ্রেফতার ১

আপডেট: ১২:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬