যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকায় গণসংযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার (১২ আগস্ট ২০২৬) স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি নেতারা। এ সময় তারা এলাকার বিভিন্ন সমস্যা ও সাধারণ মানুষের কথা শোনেন এবং ভবিষ্যতে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ভবেরবেড় ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, সদস্য হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা রেজাউল ইসলাম রেজা, যুবনেতা মনির হোসেন এবং শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে জানা এবং তা গুরুত্বের সঙ্গে তুলে ধরাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। এ সময় তারা স্থানীয় জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।




















