০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

সম্পত্তি নিয়ে বিরোধে ভাই-চাচাতো ভাইদের বিরুদ্ধে হুমকি-নির্যাতনের অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৫০২

যশোর প্রতিনিধি:

যশোরের চৌগাছায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিজের ছোট ভাই, চাচাতো ভাই ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মারধর, বাড়ি থেকে বের করে দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন আতিকুর রহমান লেন্টু। একই সঙ্গে ৮৫ বছর বয়সী বৃদ্ধ বাবাকে প্রভাবিত করে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগও করেছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন আতিকুর রহমান লেন্টু। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আতিকুর রহমান লেন্টু বলেন, ছোটবেলা থেকেই তিনি পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন। ভাইদের পড়াশোনা করানোসহ সংসারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। নিজের উপার্জন ও পরিশ্রমে পরিবারের জন্য জমি-জমা ও বাড়িঘর করেছেন। কিন্তু বর্তমানে পরিবারের সদস্যদের কাছ থেকেই তিনি নির্যাতন ও হুমকির শিকার হচ্ছেন বলে দাবি করেন।

তিনি অভিযোগ করেন, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার ছোট ভাই, চাচাতো ভাই ও তাদের সহযোগীরা বিভিন্ন সময় তাকে গালিগালাজ, মারধর এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এমনকি রামদা ও লাঠিসহ তাকে মারতে আসার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। নিরাপত্তার কারণে নিজের হাতে তৈরি বাড়ি ছেড়ে বর্তমানে তাকে বাইরে থাকতে হচ্ছে বলেও জানান।

আতিকুর রহমান লেন্টু আরও অভিযোগ করেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চৌগাছার সাবেক উপজেলা বিএনপি সভাপতি জহুরুল ইসলাম এবং সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলামের ইন্ধনে তার চাচাতো ভাইসহ কয়েকজন তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন বলে জানান।

লিখিত বক্তব্যে তিনি জানান, চৌগাছা মৌজার জেএল নম্বর ১১১, খতিয়ান নম্বর ২৫/৭৭৪৫ এবং দাগ নম্বর ৮৪০-এর ১ দশমিক ০৪ শতাংশ জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মো. তরিকুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, ইসহাক আলী, মো. নাজেদুল ইসলাম ও মো. সোহাগ হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি চৌগাছা আমলি আদালতে ৬৬৬/২৬ নম্বর মামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী বলেন, আদালতের নির্দেশে গত ৫ আগস্ট সকালে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৪৪ ও ১৪৫ ধারা জারি করে। তবে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর বিবাদীরা ওই নির্দেশ অমান্য করে বাঁশের বেড়া দেওয়ার কাজ শুরু করেন বলে অভিযোগ করেন তিনি। এতে বাধা দিতে গেলে তাকে ও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন।

এ ছাড়া গত ৩ আগস্ট চৌগাছা আমলি আদালতে আরও একটি মামলা করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান আতিকুর রহমান লেন্টু। মামলাটি বর্তমানে চৌগাছা থানায় তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় গত ৫ আগস্ট চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে সম্পত্তি বণ্টন নিয়েও অভিযোগ তুলে আতিকুর রহমান লেন্টু বলেন, চাচাতো ভাইদের ষড়যন্ত্রে তার বাবা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। তার দাবি, তিন ভাই-বোনকে ফাঁকি দিয়ে বসতবাড়িসহ জমি ছোট ভাইয়ের নামে লিখে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৩০ বিঘা ফসলি জমি তার চাচার দখলে রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, তার বাবা বর্তমানে ৮৫ বছর বয়সী এবং এরই মধ্যে তিনবার স্ট্রোক করেছেন। শারীরিক ও মানসিকভাবে দুর্বল বাবাকে পরিবারের অন্য সদস্যরা প্রভাবিত করছেন বলে তার অভিযোগ। বাড়িতে তার মাকে মারধর করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আতিকুর রহমান লেন্টু বলেন, “আমি পরিবারের জন্য জীবনের সবকিছু করেছি। আজ তাদের কাছ থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছি। আমার নিজের নিরাপত্তা এবং বৃদ্ধ বাবা-মায়ের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরিবারের নিরাপত্তা চাই।”

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব হবে।

সর্বাধিক পঠিত

সম্পত্তি নিয়ে বিরোধে ভাই-চাচাতো ভাইদের বিরুদ্ধে হুমকি-নির্যাতনের অভিযোগ

সম্পত্তি নিয়ে বিরোধে ভাই-চাচাতো ভাইদের বিরুদ্ধে হুমকি-নির্যাতনের অভিযোগ

আপডেট: ০৮:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬