যশোরের অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে নওয়াপাড়া মডেল কলেজ রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন উসমান বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস ও ফারুক মোল্যার ছেলে সুমন।
পুলিশ জানায়, মাদক কারবারের তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।
অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, আটক দুইজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।




















