বেনাপোল প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বেনাপোল পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন।
শনিবার (৮ আগস্ট ২০২৬) তিনি ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদের সঙ্গে বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে নেতাকর্মীরা স্থানীয় ভোটারদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং আসন্ন নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থীর পক্ষে জনসমর্থন গড়ে তুলতে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান।
ইমদাদুল হক ইমদাদ বলেন, জনগণের পাশে থেকে বেনাপোল পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। এ জন্য তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা এবং দোয়া কামনা করেন।




















