১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

শার্শায় ডিএনসির অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫০৪

যশোরের শার্শা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ মোছা. আম্বিয়া খাতুন (৫৪) নামে এক নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকায় তার নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক আম্বিয়া খাতুন দক্ষিণ বুরুজবাগান এলাকার মো. আকবর আলীর স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল দক্ষিণ বুরুজবাগান এলাকায় আম্বিয়া খাতুনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভীন আখতার বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বাধিক পঠিত

চৌগাছায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকি, ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা

শার্শায় ডিএনসির অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

আপডেট: ০৭:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬