১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

সাতক্ষীরার ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫০৯

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সময় হাসপাতালজুড়ে ঘন ধোঁয়ার সৃষ্টি হলে ফায়ার সার্ভিসকর্মীসহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তবে দ্রুত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পরে আরও চারটি ইউনিট যোগ দেওয়া হয়। সব মিলিয়ে ছয়টি ইউনিটের টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের কারণে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহত ও অসুস্থদের দ্রুত সরিয়ে নিতে ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ, বিজিবি ও ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ধোঁয়ার কারণে কয়েকজন অসুস্থ হলেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং কেউ গুরুতর আহত হননি।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, আগুনের খবর পেয়ে দ্রুত অভিযান শুরু করা হয় এবং পরবর্তীতে অতিরিক্ত ইউনিট যুক্ত করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ব্লিস হাসপাতালের অতিরিক্ত পরিচালক প্রদীপ কুমার বিশ্বাস বলেন, নিচতলায় আগুন লাগার সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের রোগী ও কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা হাসপাতাল পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

সর্বাধিক পঠিত

চৌগাছায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকি, ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সাতক্ষীরার ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড,

আপডেট: ০৫:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬