০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার, 

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫১২

বাগেরহাটের কচুয়া উপজেলায় নিজ বাড়ি থেকে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নের পশ্চিম চাঁন্দেরকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আহাদ হাওলাদার (২২), মনিরা বেগম (৫৫) এবং রাশিদা বেগম (৮৫)। আহাদ হাওলাদার আব্দার হাওলাদারের ছেলে এবং মনিরা বেগম মৃত রশিদ শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দিলে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তিনজনের গলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহগুলোর অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি নৃশংস হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হলেও, ময়নাতদন্ত ও তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

কচুয়া থানার তদন্ত কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, “কয়েক দিন ধরে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে তিনজনের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে। তদন্তের অগ্রগতি ও ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

চৌগাছায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকি, ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা

বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার, 

আপডেট: ০৪:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬