০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ঝিকরগাছায় কথা কাটাকাটির জেরে দা দিয়ে কুপিয়ে ব্যক্তিকে গুরুতর জখম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৫০১

ঝিকরগাছায় পারিবারিক বিরোধে দা দিয়ে কুপিয়ে ব্যক্তিকে গুরুতর জখম

যশোরের ঝিকরগাছায় পারিবারিক বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো দা দিয়ে কুপিয়ে আবদুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

রোববার (২৬ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ২টার দিকে ঝিকরগাছা থানার পানিসারা ইউনিয়নের মোহিনীকাটি গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রাথমিক সূত্রে জানা যায়, মোহিনীকাটি গ্রামের মোস্তফা রহমানের ছেলে আবদুর রহমান (৪০) এবং একই গ্রামের সামছের গাজীর ছেলে মিন্টু (৪০)-এর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মিন্টু ধারালো দা দিয়ে আবদুর রহমানকে সজোরে কোপ দেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় কথা কাটাকাটির জেরে দা দিয়ে কুপিয়ে ব্যক্তিকে গুরুতর জখম

ঝিকরগাছায় কথা কাটাকাটির জেরে দা দিয়ে কুপিয়ে ব্যক্তিকে গুরুতর জখম

আপডেট: ০৮:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬