০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪০ লাখ টাকার সোনাসহ স্বর্ণ পাচারকারী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৫০৮

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে সুমন মণ্ডল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক সুমন মণ্ডল ঢাকার নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া গ্রামের প্রাণনাথ মণ্ডলের ছেলে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন সুমন মণ্ডলকে তল্লাশি করলে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক সোনার বার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৬৮০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৯ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি ঢাকা থেকে সোনার বারগুলো যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় কথা কাটাকাটির জেরে দা দিয়ে কুপিয়ে ব্যক্তিকে গুরুতর জখম

যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪০ লাখ টাকার সোনাসহ স্বর্ণ পাচারকারী আটক

আপডেট: ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬