১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

যশোরে বিদেশি পিস্তলসহ কথিত অস্ত্র ব্যবসায়ী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৫০৯

যশোর শহরের শংকরপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ শাহাদৎ হোসেন (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, আটক শাহাদৎ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত।

শনিবার (২৫ জুলাই) রাত সোয়া ৮টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্সের নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে শাহাদৎ হোসেনকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পরে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের সামনে উপুড় করে রাখা একটি প্লাস্টিকের ব্যারেলের নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদৎ হোসেন দাবি করেন, উদ্ধার হওয়া পিস্তলটি ভারত থেকে আনা হয়েছে।

র‌্যাব জানায়, শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য ছিল। এ ছাড়া শংকরপুর রেললাইনের পাশে তাঁর একটি ওয়েল্ডিং কারখানা রয়েছে। ওই কারখানায় গোপনে অস্ত্র তৈরি করা হতো কি না, সেটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একটি বিদেশি পিস্তল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আটক ব্যক্তির ওয়েল্ডিং কারখানায় অস্ত্র তৈরি করা হতো কি না—এই অভিযোগের সত্যতা তদন্তে বেরিয়ে আসবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বাধিক পঠিত

শার্শা সীমান্তে অভিযানে ২৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি আটক

যশোরে বিদেশি পিস্তলসহ কথিত অস্ত্র ব্যবসায়ী আটক

আপডেট: ০৯:৪৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬