০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, পৌনে ২ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫১০

যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ জুলাই) দিনব্যাপী যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৮টি ভারতীয় শাড়ি, আধা কেজি জিরা, ২০ কেজি ফুচকা, ১২০টি চকলেট এবং ২৭৬টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত চোরাচালানী পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার ৬৫০ টাকা

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানী পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, পৌনে ২ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, পৌনে ২ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

আপডেট: ০৭:০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬