০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শার্শার বাগআঁচড়ায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫১৩

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই (নিঃ) চঞ্চল কুমার বিশ্বাস ও এসআই (নিঃ) গোরাচাঁদ দাশের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বাগআঁচড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বাগআঁচড়া বাজার থেকে কায়বা গামী সড়কের মজিদ ডাক্তারের ক্লিনিকের সামনে পাকা রাস্তা থেকে মো. নজরুল ইসলাম নজু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধারকৃত মাদক জব্দ করে প্রয়োজনীয় জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম নজু (৪৫) শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার মজিদ ডাক্তারের ক্লিনিকের বিপরীত পাশের বাসিন্দা। তিনি রবিউল শেখের ছেলে।

এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

আজ শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব

শার্শার বাগআঁচড়ায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট: ১০:৪১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬