০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে দুই নারীর ব্যাগ থেকে ৯ হাজার ৭০০ টাকা চুরি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৫১৭

যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে পৃথক দুটি ঘটনায় দুই নারীর ব্যাগ থেকে মোট ৯ হাজার ৭০০ টাকা চুরির অভিযোগ উঠেছে। রোববার (১২ জুলাই) সকাল থেকে দুপুরের মধ্যে হাসপাতালের আউটডোর ও এক্স-রে বিভাগের সামনে এ দুটি ঘটনা ঘটে। পরপর চুরির ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রথম ঘটনায়, বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গুচ্ছ গ্রামের বাসিন্দা মিনি বেগম (৩৫) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের আউটডোরের ১১ নম্বর গাইনি বিভাগের সামনে চিকিৎসকের জন্য অপেক্ষা করছিলেন। অভিযোগ অনুযায়ী, এ সময় ভিড়ের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা তার সাইড ব্যাগ থেকে ৩ হাজার ২০০ টাকা চুরি করে নিয়ে যায়। পরে ব্যাগে টাকা না পেয়ে তিনি বিষয়টি বুঝতে পারেন।

অপর ঘটনায়, চুয়াডাঙ্গার দর্শনা থানার জয়নগর গ্রামের নাসিমা বেগম (৫৬) দুপুর ১২টার দিকে তার নাতনির প্যাথলজিক্যাল পরীক্ষা করানোর জন্য হাসপাতালের এক্স-রে বিভাগের সামনে অপেক্ষা করছিলেন। অভিযোগ রয়েছে, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার ভ্যানিটি ব্যাগ থেকে ৬ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগীদের দাবি, হাসপাতালের অতিরিক্ত ভিড়কে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের চুরি করে আসছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

একই দিনে পরপর দুটি চুরির ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি নজরদারি জোরদার এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সানজীদ আহমেদ বলেন, “হাসপাতালে চুরির ঘটনা উদ্বেগজনক। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।”

সর্বাধিক পঠিত

যশোরের বাঘারপাড়ায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা রুবেল হোসেনকে হত্যা

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে দুই নারীর ব্যাগ থেকে ৯ হাজার ৭০০ টাকা চুরি

আপডেট: ১২:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬