০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ভারতে অবৈধ অনুপ্রবেশের পর খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৫০৮

সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক যুবক ভারতে অবৈধভাবে প্রবেশের পর খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উদ্দিন (২৫) গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ উদ্দিনসহ কয়েকজন শুক্রবার রাতে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। পরে তারা লাখাট স্টেশন এলাকায় পৌঁছালে স্থানীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মিনহাজ গুলিবিদ্ধ হন। তার সঙ্গে থাকা সহযোগীরা তাকে দ্রুত বাংলাদেশ সীমান্তে নিয়ে এলেও হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা নিহতের বাড়িতে যান এবং বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবহিত করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, মিনহাজ উদ্দিন অসৎ উদ্দেশ্যে ভারতের প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখানে খাসিয়াদের গুলিতে আহত হওয়ার পর তাকে বাংলাদেশ সীমান্তে আনা হলেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সর্বাধিক পঠিত

জনসেবার অঙ্গীকার নিয়ে বাগআঁচড়া ইউনিয়নে আলোচনায় রুহুল আমিন, চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত

ভারতে অবৈধ অনুপ্রবেশের পর খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত

আপডেট: ০৩:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬