০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম অঞ্চলের বন্যা মোকাবিলায় সমন্বয়ের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৫৬০

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে।

শুক্রবার (১০ জুলাই) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকায় পরিচালিত উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি তিনি মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

এছাড়া বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের কাছে মজুত ত্রাণসামগ্রী এবং চলমান উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করে প্রয়োজনীয় পরামর্শ দেবেন তিনি। এ কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ, পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন, ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করা এবং এসব কার্যক্রমের সার্বিক তদারকির দায়িত্বও পালন করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে বন্যা পরিস্থিতি এবং সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে নিয়মিত সরকারকে অবহিত করবেন তিনি।

এতে আরও বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করবে।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে ১৮ অবৈধ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারী

চট্টগ্রাম অঞ্চলের বন্যা মোকাবিলায় সমন্বয়ের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

আপডেট: ০১:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬