১১:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ১ কোটি ৮ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৫৫৩

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮ লাখ ৬২ হাজার ৩৫০ টাকা মূল্যের স্বর্ণের বার, একটি মোবাইল ফোন ও নগদ অর্থসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটক ব্যক্তি মো. তৌফিকুর রহমান (৩৯)। তিনি যশোর জেলার শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, তল্লাশির সময় তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৫৩৫ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ এবং একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তৌফিকুর রহমান জানান, তিনি ঢাকায় থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাকা। এছাড়া জব্দ করা মোবাইল ফোনের মূল্য ৩৯ হাজার টাকা এবং নগদ অর্থসহ মোট জব্দকৃত মালামালের মূল্য ১ কোটি ৮ লাখ ৬২ হাজার ৩৫০ টাকা

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের পাচার রোধে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

খেলাধুলার প্রসারে সহযোগিতার আশ্বাস নুরুজ্জামান লিটনের

যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ১ কোটি ৮ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট: ০৯:২৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬