০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

যশোরে বাঁশঝাড় থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৫৬০

যশোরের সদর উপজেলার নারাংগালী গ্রামে একটি বাঁশঝাড় থেকে হামিদ বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) সকালে সদর উপজেলার নারাংগালী উত্তরপাড়া গ্রামের জনৈক অজিবরের বাঁশঝাড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত হামিদ বিশ্বাস নারাংগালী উত্তরপাড়া গ্রামের মৃত জনাব আলী বিশ্বাসের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, ফজরের নামাজের পর থেকে সকাল সাড়ে ১১টার মধ্যে কোনো এক সময় তিনি বাড়ির পাশের বাঁশঝাড়ে গিয়ে নিজের ব্যবহৃত গামছা দিয়ে বাঁশের সঙ্গে গলায় ফাঁস নেন।

স্থানীয় লোকজন বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরে পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে ১৮ অবৈধ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারী

যশোরে বাঁশঝাড় থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: ০৬:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬