০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

বিশ্বকাপের খেলা দেখতে বেরিয়ে নিখোঁজ মিলন, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৬:১১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৫০৭

যশোরের ঝিকরগাছায় বিশ্বকাপের খেলা দেখতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মো. মিলন নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

পরিবার সূত্রে জানা গেছে, মো. মিলনের গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ব্যাংদাহ গ্রামে। তার পিতা মো. ইসমাইল হোসেন। বর্তমানে তিনি ঝিকরগাছা পার বাজার থানার পিছনে বসবাস করেন।

গতকাল রাতে বিশ্বকাপের খেলা দেখতে বাড়ির বাইরে বের হন মিলন। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর ০১৯২১-৯৪৫৮৫৭ বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন এবং তার দ্রুত সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

কোনো সহৃদয় ব্যক্তি যদি মো. মিলনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা কোথাও তাকে দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৭৮৯-৯৪৩৫৬৬ নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আবেদন জানানো হয়েছে, পোস্টটি বেশি বেশি শেয়ার করে মিলনকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে আনতে সহায়তা করুন। মহান আল্লাহ যেন তাকে সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেন—এ কামনা সবার।

সর্বাধিক পঠিত

প্রকাশ্যেই অফিসে বসে ঘুষ নেওয়ার অভিযোগ কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে

বিশ্বকাপের খেলা দেখতে বেরিয়ে নিখোঁজ মিলন, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

আপডেট: ০৪:৩৬:১১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬