০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ভারী বৃষ্টি ও ভূমিধসে ভারতে প্রাণহানি বাড়ছে, কেরালায় ৫ ও মহারাষ্ট্রে ১৩ জনের মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৫১৪

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন এবং অন্তত চারজন এখনো নিখোঁজ রয়েছেন। একই সময়ে মহারাষ্ট্রেও ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও ভূমিধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বুধবার (৮ জুলাই) প্রকাশিত দ্য হিন্দুস্তান টাইমস ও বার্তাসংস্থা পিটিআই–এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কেরালার বিভিন্ন পাহাড়ি এলাকায় কয়েক দিনের টানা ভারী বর্ষণের ফলে একাধিক স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। এতে পাঁচজনের মৃত্যু হয়, আহত হন ১০ জন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে অন্তত চারজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে জাতীয় ও স্থানীয় উদ্ধারকারী দল যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে মহারাষ্ট্রে গত দুই দিন ধরে চলা ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজ্যটির বিভিন্ন এলাকায় পৃথক দুর্ঘটনা ও ভূমিধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন।

বার্তাসংস্থা পিটিআই জানায়, পুনে শহরের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি মাটিচাপা পড়ে। এতে প্রায় ৩০ জন আটকা পড়েন। উদ্ধার অভিযান চালিয়ে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকারী সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে সোমবার সকাল থেকে পাহাড়ধসের কারণে গুরুত্বপূর্ণ মুম্বাই-পুনে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মুম্বাইয়ের সঙ্গে পুনের সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পাশাপাশি ট্রেন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে প্রশাসন জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) মুম্বাই মহানগর অঞ্চল ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। আগামী দিনগুলোতে আরও ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া এবং নতুন করে ভূমিধসের আশঙ্কা থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বাধিক পঠিত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ওপর পাহাড়ধস, নিহত ৫

ভারী বৃষ্টি ও ভূমিধসে ভারতে প্রাণহানি বাড়ছে, কেরালায় ৫ ও মহারাষ্ট্রে ১৩ জনের মৃত্যু

আপডেট: ০৪:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬