১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

চৌগাছা বেড়গোবিন্দপুর বাওড়ের নৈশ প্রহরী হত্যা মামলায় আরও এক নৈশ প্রহরী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৫১২

যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাওড়ের নৈশ প্রহরী আতিয়ার রহমান হত্যা মামলায় পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল আলিম (৪৭) নামে আরও এক নৈশ প্রহরীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলার ফতেপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল আলিম ফতেপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদীউজ্জামান জানান, এ মামলায় এর আগে কবির হোসেন নামে এক আসামিকে আটক করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তিনি জানান, কবির হোসেনের দেওয়া জবানবন্দিতে আতিয়ার রহমানকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে সহযোগিতার অভিযোগে আব্দুল আলিমের নাম উঠে আসে। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআই শেখ হাদীউজ্জামান আরও জানান, মঙ্গলবার আব্দুল আলিমকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, নিহত আতিয়ার রহমান যশোরের চৌগাছা উপজেলার লস্কারপুর গ্রামের বাসিন্দা ছিলেন। গত ২১ জুন দুপুরে বেড়গোবিন্দপুর বাওড়ের ডাইনের বিল ক্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই রাশেদ আলী বাদী হয়ে চৌগাছা থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার চৌগাছা থানা পুলিশের কাছ থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তদন্তের অগ্রগতির অংশ হিসেবে ইতোমধ্যে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

কক্সবাজারে ভয়াবহ বন্যা ও পাহাড়ধস: ১২ জনের মৃত্যু, প্লাবিত ৩৩ ইউনিয়ন

চৌগাছা বেড়গোবিন্দপুর বাওড়ের নৈশ প্রহরী হত্যা মামলায় আরও এক নৈশ প্রহরী আটক

আপডেট: ১০:০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬