০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

যশোরে বিচারকের নাম ব্যবহার ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে আইনজীবী সেতুকে শোকজ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৫১৬

যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট কাজী রেফাত রেজওয়ান সেতুকে শোকজ করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। তার বিরুদ্ধে বিচারকের নাম ব্যবহার, ঘুষ ও তদবিরের মাধ্যমে অনৈতিক সুবিধা গ্রহণ এবং আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে আগামী সাত দিনের মধ্যে তাকে লিখিতভাবে কারণ দর্শাণ দিতে  বলা হয়েছে।,

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ. গফুর স্বাক্ষরিত শোকজ নোটিশে এ তথ্য জানানো হয়। বলে জানা যাই,

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৮ জুন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতে ক্রিমিনাল আপিল নং-৮২৫/২০২৫ ও ৮২৬/২০২৫ মামলার শুনানির দিন ধার্য ছিল। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট মামলায় নিয়োজিত আইনজীবী না হওয়া সত্ত্বেও অ্যাডভোকেট কাজী রেফাত রেজওয়ান সেতু সময়ের আবেদন প্রত্যাহার করে মামলার শুনানিতে অংশগ্রহণ করেন। পরদিন, ২৯ জুন আদালত আপিল মঞ্জুর করে আসামিকে খালাস প্রদান করেন।

শোকজ নোটিশে আরও বলা হয়, বিচারক হিসেবে কর্মরত তার স্ত্রীর নাম ব্যবহার করে বিভিন্ন আদালতে তদবির ও ঘুষের মাধ্যমে অনৈতিক সুবিধা গ্রহণ এবং আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। এসব কর্মকাণ্ড যশোর জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র ও পেশাগত নীতিমালার পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে যশোর জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অ্যাডভোকেট কাজী রেফাত রেজওয়ান সেতু অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনার দিন তিনি নিজ একটি মামলার শুনানির জন্য আদালতে উপস্থিত ছিলেন। এ সময় আদালতে উপস্থিত এক ব্যক্তি, যার সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল, দুটি আপিল মামলার শুনানিতে অংশগ্রহণের জন্য তাকে অনুরোধ করেন। পরে বিচারকের অনুমতি নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে শুনানিতে অংশ নেন।

তিনি আরও বলেন, বিচারককে প্রভাবিত করা বা কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগও তিনি অস্বীকার করেন।।

সর্বাধিক পঠিত

শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে: রুমিন ফারহানা

যশোরে বিচারকের নাম ব্যবহার ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে আইনজীবী সেতুকে শোকজ

আপডেট: ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬