০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হবে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৫০৮

কঠিন লড়াইয়ের পর ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের নাটকীয় জয় তুলে নেয় সেলেসাওরা। শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের প্রথমার্ধে জাপান এগিয়ে যায়। তবে বিরতির পর অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো সমতা ফেরান। নির্ধারিত সময়ের যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি গোল করে ব্রাজিলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে জাপানের বিপক্ষে আরেকটি স্মরণীয় প্রত্যাবর্তনের গল্প লিখল ব্রাজিল।

রাউন্ড অব ১৬-এ ব্রাজিলের প্রতিপক্ষ হবে ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ে। আগামী রোববার (৫ জুলাই) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

অন্যদিকে, আটলান্টায় অনুষ্ঠিত আরেক ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে দারুণ প্রত্যাবর্তন করে ইংল্যান্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সে জয় নিশ্চিত করে নকআউট পর্বে জায়গা করে নেয় থ্রি লায়ন্সরা।

এই জয়ের মাধ্যমে দীর্ঘ ৩৬ বছরের একটি অস্বস্তিকর রেকর্ডও ভেঙেছে ইংল্যান্ড। ১৯৯০ সালের বিশ্বকাপে ক্যামেরুনকে হারানোর পর এবারই প্রথম বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে পিছিয়ে থেকেও জয় তুলে নিল ইংলিশরা।

এদিকে, এর আগে মঙ্গলবার (৩০ জুন) ইকুয়েডরকে ২-০ ব্যবধানে হারিয়ে রাউন্ড অব ১৬ নিশ্চিত করে টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো।

আগামী রোববার শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের বিজয়ী। ফলে বিশ্বকাপের নকআউট পর্বে আরও একটি হাইভোল্টেজ লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

সর্বাধিক পঠিত

কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৮, আহত অন্তত ৩৪

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হবে

আপডেট: ০৪:৫৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬